দ্বিতীয় কার্যদিবস সূচকের মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে। লেনদেন শেষে ডিএসইর দুটি সূচকে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও এদিন লেনদেন বেড়েছে।
সোমবার (৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ কমেছে ৭ দশমিক ৬২ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে।
এছাড়া প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১.১৬ পয়েন্ট কমে ১৩৫০ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ২১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৪২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ২৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টি কোম্পানির।
