শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় পর্ষদ সভা করবে রহিমা ফুড

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড। আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
.
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের মতে, উল্লিখিত সভায় ৩০ জুন, ২০২৩-এ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানিটি এটি প্রকাশ করবে। বৈঠকের পর লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত অর্থবছর ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বা ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *