সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক। আজ কোম্পানিটির ১৯৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯৬ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার।

১৯৪ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স , ফার ইস্ট নিটিং এন্ড ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং রিলায়েন্স ইন্সুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *