সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ২১ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস সূচক ৫.৪৭ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৮.৭৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৮ লাখ টাকা।
আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩০০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৩৩টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বাকি ১৩১টি কোম্পানির শেয়ার দর আজ কমেছে।
