শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে উত্তরা ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৪৪ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রবিবার (০৩ আগস্ট) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকার। আর ৩৬ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *