সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। আজ কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার।

১৪ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল, লাভেলো আইসক্রিম, ফারইস্ট নিটিং, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ওয়াইম্যাক্স ইলেকিট্রোড এবং অগ্নি সিস্টেমস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *