বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। আজ কোম্পানিটির ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার।

৮ কোটি ৩১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ার ,আইএফআইসি ব্যাংক,শাইনপুকুর সিরামিক্স , এস. আলম কোল্ড রোল্ড ,মিডল্যান্ড ব্যাংক , নাহি অ্যালুমিনিয়াম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *