রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। আজ কোম্পানিটির ৩৭ কোটি ০৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ জুন) লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার টাকার।
আর ১৭ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো , সি পার্ল বিচ রিসোর্ট,লিগাসি ফুটওয়ার ,ড্রাগন সোয়টার ,ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *