সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেমসের আজ ১৩ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, ব্র্যাক ব্যাংক, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *