শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স পোর্ট

সপ্তাহের এই কার্যদিবস বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লি:। কোম্পানিটির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি.। কোম্পানিটির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লি. এর শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি. , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি , খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: , প্রগতি ইন্সুরেন্স লি: , ওরিয়ন ইনফিউশন লি: এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *