সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সি পার্লের ৩৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাই অ্যালুমিনিয়ামের আজ ২৯ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসরিস, ইন্ট্রাকো রিফুয়েলিং, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *