বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে বেড়েছে সৃচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৪৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৭৫ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট ৬৬০ কোটি ৬১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৭ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯৩ কোম্পানির। বাকি ৭২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *