সোমবার, আগস্ট ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার কিনবে কর্ণফুলী ইন্স্যুরেন্সের করপোরেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। রোববার (৭ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির করপোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বিদ্যমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেট থেকে আলোচ্য পরিমাণ শেয়ার কিনবে কোম্পানিটি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কেনা সম্পন্ন করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *