সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

শেয়ার হস্তান্তর হবে সোস্যাল ইসলামী ব্যাংকের মৃত উদ্যোক্তা পরিচালকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক উদ্যোক্তা পরিচালক এম. নুরুল আমিনের শেয়ার হস্তান্তর করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২৪ লাখ ৯০ হাজার ৪৫৬টি শেয়ার থেকে ২৩ লাখ ৭১ হাজার ৮৬৩টি শেয়ার তার (নমিনি) স্ত্রী আলেয়া আমিনের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। উদ্যোক্তা পরিচালক এম. নুরুল আমিন ২০১৯ সালের ১৯ ডিসেম্বর মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *