বুধবার, জুন ৩, ২০২৬
বীমা

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না কর্ণফুলী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তারা জানে না।

বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নোটিশ দিয়েছে ডিএসই। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ শেয়ারের দাম ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *