মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে সোনালী আঁশের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর-১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ার দর পতন হয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬৯ টাকা ১০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলসের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৩টাকা ২০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ দশমিক ৯৬ শতাংশ, এমবি ফার্মার ১৩ দশমিক ২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ১২ দশমিক ০৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১ দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১ দশমিক ৩৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০ দশমিক ৯১ শতাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *