সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১১-১৫ অক্টোবর) ব্লক মার্কেটে মোট ১৫২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বুধবার ২৮ কোটি ৯৯ লাখ, মঙ্গলবার ৩৮ কোটি ৭৩ লাখ, সোমবার ১০ কোটি ৬০ লাখ এবং রোববার ৩৩ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।
