সপ্তাহে ব্লকে সর্বোচ্চ লেনদেনে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড’
বিদায়ী সপ্তাহে ৯ মার্চ থেকে ১৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে প্রাইম ব্যাংকের লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের লেনদেন হয়েছে ১৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা এবং ১০ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, আলিফ ইন্ডাস্ট্রিস, এনআরবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক এবং ফাইন ফুডস লিমিটেড।
