সাউথইস্ট ব্যাংকের ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশ্লিষ্ট সম্মতিপত্রের ভিত্তিতে বন্ডটি ইস্যু করা হচ্ছে।
মূলধন কাঠামো শক্তিশালীকরণ এবং টিয়ার-২ (Tier-II) মূলধন বাড়াতে ৮০০ কোটি টাকার ষষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বন্ডটি বেসরকারি স্থাপন (Private Placement) পদ্ধতিতে ইস্যু করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ডটির মোট আকার ৮ হাজার মিলিয়ন টাকা বা ৮০০ কোটি টাকা। এতে মোট ১৬ হাজারটি বন্ড থাকবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৯ বছর।
বন্ডটি সম্পূর্ণরূপে পরিশোধযোগ্য ও অ-রূপান্তরযোগ্য। এছাড়া এটি ভাসমান সুদের হারভিত্তিক বন্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ডটির সুদের হার হবে রেফারেন্স হার ও ৩ শতাংশ কুপন মার্জিনের সমন্বয়ে।
বন্ডটির ইস্যুয়ার সাউথইস্ট ব্যাংক পিএলসি। এর ট্রাস্টি হিসেবে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্টস পিএলসি।
