সাপ্তাহিক দর পতনে বেক্সিমকো
গত সপ্তাহে (১৪-১৮ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৪০.৭২ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – শ্যামপুর সুগার মিলসের ২৯.৭২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০.৫১ শতাংশ, এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ১৭.০১ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১৩.৪২ শতাংশ, জিল বাংলার ১১.০১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১০.৪৫ শতাংশ, হামি ইন্ড্রাস্ট্রিজের ১০.০৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৬ শতাংশ ও মেঘনা পেটের ৯.১০ শতাংশ শেয়ার দর কমেছে।
