সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং’
গত সপ্তাহে (০৫-০৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১৫.৩৮ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসই তে পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট ফাইন্যান্সের ১৪.৮১ শতাংশ, ইনটেকের ১৩.৭৪ শতাংশ, বিআইএফসির ১৩.৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যন্সের ১২.৫০ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ১২.১২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ১২.০০ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১১.১৭ শতাংশ ও ইসলামিক ফাইন্যান্সের ১১.১১ শতাংশ শেয়ার দর কমেছে।
