বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের

বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৭টির দর বেড়েছে, ২০৪টির দর কমেছে, ২২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৩.৯৫ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজের ১৩.২৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানির ১২.৫০ শতাংশ, ওরিয়ন ইফিউশনের ১১.০৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ১০.০৯ শতাংশ, এনসিসি ব্যাংকের ৯.৭৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৯.২০ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ৯.১৪ শতাংশ এবং ফনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *