মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন লিমিটেড’

সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৯ মার্চ থেকে ১৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর লেনদেনের মোট ৬.১২ শতাংশ।
এদিকে সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা লেনদেনের মোট ৫.২০ শতাংশ। আর প্রতিদিন গড়ে ১৮ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার শেয়ার বা ৪.৩৪ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাভেলো।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিস, খান ব্রাদাস্‌, লিন্ডে বিডি, হাক্কানী পাল্প, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি এবং শাইনপুকুর সিরামিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *