বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল

সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৯ মার্চ থেকে ১৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩২.৩৪ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের সর্বচ্চো দর বেড়েছে ২১.৯৭ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলসের সর্বচ্চো ২১.৬১ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিক্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্সুরেন্স , জিল বাংলা সুগার মিলস্‌ এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *