শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

পুঁজিবাজার প্রেস.কম : : সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২০ জুলাই থেকে ২৪ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছেএক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৭৫ শতাংশ। দেশ গার্মেন্টসের ৯.১৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৭০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- স্টাইলক্রাফট, আরামিট সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস, মিথুন নিটিং, এ্যাপেক্স ট্যানারি, রহিম টেক্সটাইল এবং হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *