শনিবার, জুলাই ১১, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।
‎ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৩৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৭০ টাকা ২০ পয়সা।
‎দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সা।
‎তৃতীয় স্থানে থাকা রেনউইক জাজনেসওয়ার অ্যান্ড কোং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ৭৬৯ টাকা ৪০ পয়সা।
‎তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩০.৮৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড ২৭.২৭ শতাংশ, অ্যাটলাস বাংলাদেশ ২৪.৬২ শতাংশ, জিল বাংলা ২৩.৪৩ শতাংশ, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ২৩.২৬ শতাংশ, সি পার্ল বিচ ২২.৫৩ শতাংশ ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ২০.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
‎বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *