বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৩৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, আই পি ডি সি ফাইন্যান্স, মালেক স্পিনিং মিলস, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *