শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহে সর্বোচ্চ দর পতনের শীর্ষে বারাকা পাওয়ার

গত সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২০.৭২ শতাংশ পতনের মাধ্যমে সর্বোচ্চ দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – জাহিন স্পিনিংয়ের ২০.৫৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮.৭৫ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১৭.০৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬.৬৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬.৬৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.০৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭৯ শতাংশ, সুহৃয়ের ১৫.৫২ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ১৪.৪৬ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *