সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের উত্থান, পুঁজিবাজারে ১১শ কোটি টাকার ঘরে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১১০০ কোটি টাকার ঘরে দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১২২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭১টি কোম্পানির, বিপরীতে ৭১ কোম্পানির দর কমেছে। আর ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *