দর বৃদ্ধির শীর্ষে ইভিন্স টেক্সটাইল
সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ইউনিট দর ১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ৯.৯৪ শতাংশ, ইনটেকের ৯.৯৩ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৯.০৮ শতাংশ, ওয়ালটন হাইটেকের ৮.৭৩ শতাংশ, সিনোবাংলার ৮.১৯ শতাংশ, ইন্ট্রাকোর ৮.০০ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরন্সের ৭.৯০ শতাংশ, বিডি কমের ৭.১৪ শতাংশ ও ব্র্যাক ব্যাংকের ৭.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
