বুধবার, নভেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

পিপলস লিজিং এর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথমকার্য দিবস রবিবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৬.৬৭ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সাফকো স্পিনিংয়ের ৬.০৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪.১১ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৮৫ শতাংশ, এসইএমএল গ্রোথ ফান্ডের ৩.৮৫ শতাংশ, আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৩.৫৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *