বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

সেন্ট্রাল ফার্মা দর বৃদ্ধির কারণ জানে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারদর গত কয়েকদিন ধরেই বাড়ছে। তবে দর বৃদ্ধির কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কিছুই জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ১১ জুলাই ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১৪ জুন সেন্ট্রাল ফার্মার শেয়ারদর ছিল ১০ টাকা ৯০ পয়সা। আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। ১৮ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *