রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।
আর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, ইন্দো বাংলা ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ডমিনেজ স্টিল এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি
