বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

সোনারগাঁও টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবস (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩১ দশমিক ৫৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবসে সোনারগাঁ টেক্সটাইল শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৭ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডায়িংয়ের ৬ দশমিক ৮৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৬ দশমিক ৫৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাইমটেক্সের ৬ দশমিক ৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৬ দশমিক ১৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫ দশমিক ৭৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৫৩ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের ৪ দশমিক ৯১ শতাংশের শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *