বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সোনালী পেপার লেনদেনের শীর্ষে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৪ জানুয়ারি) সোনালী পেপারের ৬৬ কোটি ৩৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং ফুডস লিমিটেডের আজ ৪১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৪ কোটি ৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, আইএফআইসি ব্যাংক, একমি পেস্টিসাইড, ইস্টার্ন হাউজিং, সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার, ফরচুন সুজ লিমিটেড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *