মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ।

আর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর বেড়েছে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, ফাস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *