রবিবার, অক্টোবর ৪, ২০২৬
আজকের সংবাদ

৮ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ট্রাস্টিরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ফান্ডগুলো হলো আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কীম ১ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *