সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

অবৈধ বিনিয়োগ এলআর গ্লোবালকে ফান্ড ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা

পুঁজিবাজার প্রেস.কম : তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা সুদসহ ফান্ডগুলোতে ৩০ দিনের মধ্যে জমা প্রদানের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে এ অর্থ ফান্ডগুলোতে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে জড়িত ব্যক্তিদের ৬০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসই।
মঙ্গলবার (১৫ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৩ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *