সোমবার, জুন ২৯, ২০২৬
আজকের সংবাদ

আইএফআইসি ব্যাংকের ৪৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিশ্লেষণ
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *