বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আইসিবির ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগের শর্ত শিথিল

পুঁজিবাজারে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ-সুবিধা বাড়ানো হয়েছে। তুলে নেওয়া হয়েছে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ বিনিয়োগের সীমা। ফলে ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৫২তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক এবং মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিবির আবেদনের প্রেক্ষিতে এবং দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মূলভিত্তিসম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *