আইসিবি এএমসিএল এর লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডাররা ৪ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির ২০২৫-২৬ অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আর ২০২৬ সালের ৩০ জুন বাজারদরে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৪৮ পয়সা।
