মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১৯ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৯ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, এডভেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ অটোকারস, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, ফু-ওয়াং সিরামিক, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, লুব-রেফ বিডি, মেঘনা সিমেন্ট, মেঘনা কন্ডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, শাশা ডেনিম এবং উসমানিয়া গ্লাস।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে যথাক্রমে আগামী ১৯ ও ২০ নভেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এবং ২১ নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *