আজ গ্লোবালহেভী ক্যামিকেলের বোর্ড সভা
পুঁজিবাজার তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের পর্ষদ সভা আজ বুধবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বলে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৫ পয়সায়।
আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
