দুই ঘণ্টায় লেনদেন ১৬০ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইর দুই সূচকে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৬০ কোটি টাকা। গত কার্যদিবসের একই সময়ে ২২১ কোটি টাকা হাতবদল হয়েছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫১ ও ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫ কোম্পানির শেয়ার দর’
