ইনট্রাকো রিফুয়েলিং এর পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে একীভূতকরণ প্রক্রিয়ায়
পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনট্রাকো রিফুয়েলিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নং ৪৬২ অব ২০২৩-এ প্রদত্ত একীভূতকরণ (Amalgamation) আদেশ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর ১২ মার্চ ২০২৬ তারিখের সম্মতিপত্র (নং: BSEC/CFD/CRD/M&T-01/2025/701) অনুসারে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার আওতায় ইনট্রাকো রিফুয়েলিং স্টেশনের তিনটি সহযোগী প্রতিষ্ঠান— এম. হাই অ্যান্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড—কে মূল কোম্পানির সঙ্গে একীভূত করছে। এর বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা হবে।
এ সংক্রান্ত স্কিম অব অ্যামালগামেশন কার্যকর করার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ২১ মে ২০২৬ তারিখকে রেকর্ড ডেট হিসেবে অনুমোদন দিয়েছে।
