শনিবার, জুন ২০, ২০২৬
আজকের সংবাদ

দুই কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে আইডিএলসি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। আর ইউনিলিভার কনজিউমার ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *