বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
আজকের সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘন্টায় লেনদেন ২৬৯ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৬৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *