রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
আজকের সংবাদ

সূচকের পতনে ডিএসইতে লেনদেন, দুই ঘণ্টায় ৩৬৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৮ কমে ৫ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৩৫ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৬৬ কোটি ৬৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২০ টির শেয়ারদর বেড়েছে, ২০১টির কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *