উত্তরা ফাইন্যান্সের পরিচালনা বোর্ড বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা ফাইন্যান্স জানায় ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।
