রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
কোম্পানি সংবাদ

ঋণ পরিশোধে ৯৬৮ কোটি টাকা সংগ্রহ করবে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইসুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১০ টকা মূল্যে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ৯৬ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৯১২টি শেয়ার ইস্যু করে ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে।

জিপিএইচ ইস্পাত রাইট ইস্যুর অর্থ দিয়ে ঋণ পরিশোধ করবে। কোম্পানিটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিনের (বিএসইসি) অনমতি নেবে।

বিএসইসির অনুমোদনের পর কোম্পানিটি আলাদা রেকর্ড ডেট ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *